বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ থাইল্যান্ডের রাজা

বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ থাইল্যান্ডের রাজা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : থাইল্যান্ডের রাজা মাহাভাজিরালংকর্ন মন্তব্য করেছেন বাংলাদেশের জনগণের উষ্ণ আতিথেয়তা তাকে মুগ্ধ করেছে।

বুধবার (২১ এপ্রিল) থাইল্যাণ্ডে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ব্যাংককের দুসিত প্রাসাদে থাইল্যান্ডের রাজা মাহাভাজিরালংকর্নের নিকট থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত পরিচয়পত্র পেশ করেন।

পরিচয়পত্র গ্রহণের সময় রাজা রাষ্ট্রদূত মো. আব্দুল হাইকে থাইল্যান্ডে স্বাগত জানান। রাজা মাহাভাজিরালংকর্ন যুবরাজ থাকাকালীন দুইবার বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করেন এবং বাংলাদেশের জনগণের উষ্ণ আতিথেয়তার কথা তাকে মুগ্ধ করেছে বলে উল্লেখ করেন।

রাষ্ট্রদূত মো. আব্দুল হাই রাজার কাছে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন পৌঁছে দেন এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে রাজা হিসাবে পুনরায় বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

রাষ্ট্রদূত ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত ছিলেন বিধায় রাজা থাইল্যান্ডে পরিচিত পরিবেশে তার সাফল্য কামনা করেন। পরিচয় পত্র পেশ শেষে থাইল্যান্ডে নবনিযুক্ত রাষ্ট্রদূতবৃন্দের সম্মানে একটি অভ্যর্থনার আয়োজন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *