ভারতে হাসপাতালের অক্সিজেন ট্যাঙ্কারে ছিদ্র, ২২ জনের মৃত্যু

ভারতে হাসপাতালের অক্সিজেন ট্যাঙ্কারে ছিদ্র, ২২ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের মহারাষ্ট্রের একটি হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কারে ছিদ্র হওয়ায় দমবন্ধ হয়ে ২২ জন করোনা রোগী মারা গেছেন। মঙ্গলবার (২০ এপ্রিল) মহারাষ্ট্রের নাসিক জেলার জাকির হোসেন হাসপাতালে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা।

মহারাষ্ট্রের স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে, নাসিকের এই হাসপাতালটি করোনা রোগীদের চিকিৎসার জন্য নিবেদিত। সেখানে ভর্তি রোগীদের মধ্যে প্রায় দেড়শ জন ছিলেন ভেন্টিলেশনে, অর্থাৎ গুরুতর অসুস্থ হওয়ায় তাদেরকে অক্সিজেন দেওয়া হচ্ছিল।

কিন্তু দুর্ঘটনাক্রমে ট্যাঙ্কারের ছিদ্র দিয়ে অক্সিজেন বেরিয়ে যাওয়ায় প্রায় ৩০ মিনিট অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল হাসপাতালটিতে। এই সময়ের মধ্যেই তাদের মৃত্যু ঘটে। মহারাষ্ট্র রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে এক বার্তায় বলেন, ‘আমরা যদ্দুর জানতে পেরেছি, ট্যাঙ্কারের ছিদ্র দিয়ে অক্সিজেন বেরিয়ে যাওয়ায় হাসপাতালটিতে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়েছিল। এ কারণেই তাদের মৃত্যু হয়েছে।’

এদিকে দুর্ঘটনার পর পরই হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত দমকল বাহিনীর সহযোগিতা চাইলে বাহিনীর সদস্যরা এসে ট্যাঙ্কারের ছিদ্র বন্ধ করেন। এই সময়ের মধ্যেই মারা গেছেন ২২ রোগী। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, ভেন্টিলেশনে থাকা ৩১ রোগীকে ইতোমধ্যে নিকটস্থ অপর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *