পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই. বিগান রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন। আগামী ১৪ থেকে ১৬ অক্টোবর তিনি বাংলাদেশে অবস্থান করছেন। অবশ্য সফরের শুরুতে ১২ অক্টোবর তার ভারতের নয়াদিল্লিতে পৌঁছার কথা রয়েছে। সেখান থেকে ১৪ অক্টোবর ঢাকা আসবেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্টিফেন ই. বিগান সফরকালে বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের অংশীদারিত্বের বিষয়টি পুনঃনিশ্চিত করবেন।
বাংলাদেশের সফরে বিগান সকলের সমৃদ্ধির জন্য একটি স্বাধীন, অবাধ, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার পাশাপাশি কভিড-১৯ মোকাবেলা ও অর্থনীতি পুনরুদ্ধার এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব ও যৌথ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী।
/এএ


