বাবা হলেন ক্রিকেটার মিরাজ

বাবা হলেন ক্রিকেটার মিরাজ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ এই প্রথমবারের মতো ছেলে সন্তানের বাবা হলেন। বাবা হওয়ার কথা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিরাজ নিজেই জানিয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে মিরাজ-রাবেয়া দম্পতির কোল আলো করে এলো ফুটফুটে ছেলে সন্তান।

ফেসবুকে খুশির সংবাদ জানিয়ে দোয়া চেয়ে মিরাজ লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আনন্দের সহিত জানাচ্ছি যে, আজ আনুমানিক সকাল ১০টার সময় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমার প্রথম সন্তানের জন্য সবাই দোয়া করবেন। সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার।’

গত বছরের মার্চে দীর্ঘদিনের প্রেমিকা রাবেয়া আখতার প্রীতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিরাজ। ২০১৬ সালে টেস্ট ক্রিকেটের মাধ্যমে জাতীয় দলে অভিষেক ঘটে মিরাজের। পরের বছর ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিষেক হয় এই স্পিনারের। এখন পর্যন্ত ২২ টেস্ট খেলে ৯০ উইকেট, ৪১ ওয়ানডে খেলে ৪০ উইকেট ও ১৩ টি-টোয়েন্টি খেলে নেন ৪ উইকেট নিয়েছেন এই ক্রিকেটার।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *