বাংলাদেশ জমিয়তুল উলামার সিলেট জেলা আহ্বায়ক কমিটি গঠিত

বাংলাদেশ জমিয়তুল উলামার সিলেট জেলা আহ্বায়ক কমিটি গঠিত

সিলেট প্রতিনিধি ● মাওলানা মামুনুর রশীদকে আহ্বায়ক ও মাওলানা তহুরুল হক জকীগঞ্জীকে সদস্য সচিব করে বাংলাদেশ জমিয়তুল উলামা সিলেট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন, মাওলানা মঞ্জুরুহক চৌধুরী, মাওলানা আবদুস সালাম, মাওলানা আমজাদ হুসাইন।

সদস্য হিসেবে রয়েছেন, মাওলানা বদরুল হাসান রায়গড়ি, হাফেজ শুয়াইব আহমদ মারুফ, মাওলানা হারিস উদ্দীন নোমানী ও মাওলানা তুফায়েল আহমদ।

শনিবার বিকালে সিলেট মহানগরীর কুশিঘাটের জামিআ ইসলামিয়া আলহাজ্ব বুরহান উদ্দীন রহ. মিলনায়তনে কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা আবদুর রহীম কাসেমী ও বিজেইউ ঢাকা মহানগরীর সভাপতি দেলোয়ার হোসাইন সাইফী ও সাধারণ সম্পাদক মাওলানা সদরুদ্দীন মাকনুনের উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘো্ষণা করার আগে প্রধান অতিথির বক্তব্যে আবদুর রহীম কাসেমী বলেন, পূর্বসূরিদের জীবনের আলোকে আমাদেরকে গড়তে হবে। কুরআন হাদিসের ব্যাখ্যাকে পূর্বসূরীদের ব্যাখ্যার আলোকে গ্রহণ করতে হবে।

আল্লামা মাসঊদের স্বীকৃতির বিষয়ে অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, ফিদায়ে মিল্লাতের এই খলিফার চেষ্টার কারণেই কওমী অঙ্গন স্বীকৃতির মতো একটা গৌরব বয়ে এনেছেন।

মাওলানা দেলোয়ার হোসাইন সাইফী বলেন, বাতিল বাতিলই হককে দিয়ে বাতিল চেনা যায়।

জমিয়তকে এ যুগের হকপন্থী আলেমদের প্লাটফর্ম দাবি করে মাওলানা সাইফী বলেন, মাওলানা হুসাইন আহমদ মাদানির গড়া জমিয়তে উলামা হিন্দের পরবর্তী সংস্করণ হলো এই আল্লামা মাসঊদের জমিয়ত।

মাওলানা মুখলিসুর রহমান রাজগঞ্জী বলেন, কেবল স্বীকৃতির ক্ষেত্র আল্লামা মাসঊদের অবদান নয়। সর্বক্ষেত্রে এমন যোগ্য আল্লামা মাসঊদের সঙ্গে তুলনীয় এ দেশে কেউ নেই।

তিনি ৮১ সাল থেকে আল্লামা মাসঊদকে খুব কাছে দেখছেন দাবি করে বলেন, আমরা তার কাছ থেকে অর্জন করেছি। আমরা তার রুহানী সন্তান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *