হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করুন : আল্লামা মাসঊদ

হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করুন : আল্লামা মাসঊদ

আবিদ রহমান ● হাওরাঞ্চলকে সরকার দুর্গত এলাকা ঘোষণার  আহ্বান জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, মহাজনের দাদন, এনজিও ঋণের দৌরাত্মের মোকাবেলায় সরকারি সুদবিহীন ঋণপ্রকল্প হাওরে জরুরিভিত্তিতে চালু করতে হবে। হওরাঞ্চলের দুর্গতদের সেবায় এগিয়ে যাওয়া প্রত্যেক মানুষের নৈতিক দায়িত্ব। এনজিও আর মহাজনদের ঋণের বোঝা থেকে হাওরবাসীকে বাঁচান।
হাওরবাসীকে বিনাসুদে ঋণ দেয়ার আহ্বান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, দেশের সবধরনের উন্নতির আগে দুর্গত মানুষদের বাঁচানো উচিত। তাদের পাশে দাঁড়ানো উচিত। তাদের সহযোগিতাটাই এখন সময়ের দাবি।

লোকদেখানো ত্রাণে হাওরবাসীর কোনো উপকার হবে না দাবি করে আল্লামা মাসঊদ বলেন, সামাজিক ত্রাণবিতরণের দৃশ্য সাময়িক ভালো লাগলেও বাস্তবে তা হাওরবাসীর জীবন রক্ষা করে না। হাওর অঞ্চলে সরকারকে প্রত্যেক কৃষকের পাশে দাঁড়ানো উচিত।
বিত্তবানদের যাকাতসহ সবধরনের দান রোজার আগেই দুর্গত এলাকায় বিতরণ করা যাবে এমন অভিমত জানিয়েছেন ফরীদ উদ্দীন মাসঊদ। ইসলামের এই বিশেষজ্ঞ বলেন, যাকাত ও দানের জন্য রোজার অপেক্ষা করার কোনো মানে নেই। বরং এখন মানুষ দুর্গত অবস্থায় আছে। অপেক্ষা না করে এখনই তাদের পাশে ছুটে যাওয়া উচিত।

আজ ২৮ এপ্রিল ২০১৭ শুক্রবার সকালে রাজধানীর খিলগাঁও থেকে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।
আল্লামা মাসঊদ বলেন, দুর্গত এলাকার মানুষদের সেবায় এগিয়ে যাওয়া ঈমানী দায়িত্বের মধ্যে পড়ে। দেশের আলেম উলামা, দ্বীনদরদি মুসলিমসহ সবারই দুর্গত এলাকার মানুষদের পাশে দাঁড়ানো উচিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *