পাথেয় টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ ফিলিস্তিনের পাশে আছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, বাংলাদেশ সবসময় গণহত্যার বিপক্ষে।
তুরস্কের টিআরটি ওয়ার্ল্ডকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
তথ্য প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী আরও বলেন, অপতথ্যের বিপক্ষে সত্য তুলে ধরার জন্য তথ্য পুল গঠন করতে হবে। এ তথ্য পুল থেকে ওআইসি সদস্য দেশগুলো তথ্য আদান-প্রদানের মাধ্যমে সত্য তথ্য বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরতে পারবে। বাংলাদেশ সবসময় গণহত্যার বিপক্ষে। বাংলাদেশ ফিলিস্তিনের পাশে আছে।


