বাংলাদেশ-ভারত ম্যাচ বাতিল চান গম্ভীর!

বাংলাদেশ-ভারত ম্যাচ বাতিল চান গম্ভীর!

বাংলাদেশ-ভারত ম্যাচ বাতিল চান গম্ভীর!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতীয় ক্রিকেটাররা বাংলাদেশ নিয়ে মাঝে মাঝেই উল্টোস্রোতে গা ভাসান। গম্ভীরও তাদের মধ্যেই একজন। বাংলাদেশের ক্রিকেটে গত কয়েকদিনে কত ঘটনাই না ঘটে গেল। সব পেছনে ফেলে ভারতের মাটিতে পা রেখেছে টাইগাররা। দিল্লিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিকে সামনে রেখে দিল্লিতে বৃহস্পতিবার অনুশীলনও করেছেন মুশফিক, রিয়াদ, লিটন, সৌম্যরা।

তবে এই অনুশীলন আর দশটা অনুশীলনের মতো হয়নি। দিল্লিতে যে পরিবেশ দূষণ চরম মাত্রায় পৌঁছেছে। আকাশ পুরো ঘোলা হয়ে আছে, বাতাসও ভারি, ঠিক যেন শীতের সকাল।

এমন পরিবেশে ঠিকভাবে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল বাংলাদেশের ক্রিকেটারদের। এর মধ্যে লিটন দাসকে তো দেখা গেল মাস্ক পরেই ক্যাচিং অনুশীলন করতে। পরে ব্যাটিংয়ের সময় অবশ্য মাস্ক খুলে নেন তিনি।

তবে দিল্লির পরিবেশ যে ভালো নয়, বোঝাই যাচ্ছে। পরিবেশবিদরাও বলে যাচ্ছেন, এমন অবস্থায় এখানে ক্রিকেট খেলা ঝুঁকিপূর্ণ। খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি ক্ষতি হয়ে যেতে পারে।

ভারতের সাবেক ওপেনার ও বর্তমান সংসদ সদস্য গৌতম গম্ভীর অবশ্য এসব খেলা-টেলা নিয়ে ভাবছেন না। তার মূল ভাবনা, দিল্লির পরিবেশ দূষণ নিয়ে। এখানে ম্যাচ হওয়ার চেয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের কথা ভাবাই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি। অর্থাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি বাতিলের পক্ষেই ভারতের সাবেক এই ক্রিকেটার।

গম্ভীর বলেন, ‘দিল্লিতে ক্রিকেট বা অন্য কোনো ম্যাচ আয়োজনের চেয়ে বেশি মারাত্মক অবস্থা বিরাজ করছে। আমাদের দিক থেকে দেখলে, আমার মনে হয়, দিল্লিতে বসবাসরত মানুষদের এই পরিবেশ নিয়েই বেশি চিন্তা করা উচিত, ক্রিকেট ম্যাচ নিয়ে ভাবার চেয়ে।’

এদিকে ভারতের মারকুটে ওপেনার রোহিত শর্মা আবার বলছেন, এই দূষণ নিয়ে তার কোনো সমস্যা নেই। কোহলির অনুপস্থিতিতে টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দিতে যাওয়া এই ক্রিকেটার বলেন, ‘আমি সবে এসেছি। পরিস্থিতি কেমন তা বোঝার জন্য খুব একটা সময় পাইনি। আমি যত দূর জানি, ৩ নভেম্বর ঠিকই খেলা হবে। এখানে শ্রীলঙ্কার বিরুদ্ধে যখন টেস্ট খেলেছিলাম, তখন সমস্যা হয়নি কোনও। ঠিক কী আলোচনা হচ্ছে, তা জানা নেই। আর আমি কোনও সমস্যাও দেখছি না।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *