বাংলাদেশ সীমান্তবর্তীদের জন্য ভিসাবিহীন সাময়িক কার্ড ইস্যুর প্রস্তাব

বাংলাদেশ সীমান্তবর্তীদের জন্য ভিসাবিহীন সাময়িক কার্ড ইস্যুর প্রস্তাব

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এলাকার মানুষের সহজ যাতায়াতের জন্য সাময়িক কার্ড ইস্যু করার প্রস্তাব দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুই দেশের সীমান্তবর্তী মানুষ তাদের ধর্মীয় অনুষ্ঠান, উৎসব ও পালা-পার্বণে অংশগ্রহণের জন্য এই কার্ড ইস্যু করা হতে পারে।

বিজিবির পরিকল্পনায় রয়েছে, তিন থেকে পাঁচ দিনের জন্য এই কার্ড ইস্যু করা হবে। সংখ্যা হবে ৫০ থেকে সর্বোচ্চ ১০০টি। ১টি কার্ড একজনই ব্যবহার করতে পারবেন। কার্ডপ্রাপ্ত সবাই ফিরে এলে পরবর্তী অনুষ্ঠানের জন্য পুনরায় কার্ড ইস্যু করা হবে।

সোমবার (১০ জানুয়ারি) নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর এলাকায় বিজিবি’র শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন শেষে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, বিভিন্ন পালা পার্বণ ও উৎসবে এসব এলাকার মানুষের যাতায়াত আদিকাল থেকে। এখন সীমানা হয়েছে। পাসপোর্টে ভিসা ছাড়া কেউ পারাপার হলে, সেটা হয়ে যায় অবৈধ অনুপ্রবেশ।

এ বিষয়টাকে অনুধাবন করে বিজিবির পক্ষ থেকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএসএফকে অনুরোধ করা হয়েছে যে, এসব ক্ষেত্রে সাময়িক কার্ড ইস্যু করা যায় কি না তা বিবেচনা করে দেখতে। এ বিষয়টি নিয়ে বিজিবিও যাচাই-বাছাই করছে। হয়তো ভবিষ্যতে এ বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তের আশাকরা যাচ্ছে।

সূত্র: ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *