বাগেরহাটে কোটি টাকার পণ্য নিয়ে ট্রলারডুবি

বাগেরহাটে কোটি টাকার পণ্য নিয়ে ট্রলারডুবি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাগেরহাটের মোরেলগঞ্জে প্রায় কোটি টাকার মুদি মালামাল নিয়ে এমভি বলেশ্বর নামের একটি ট্রলার ডুবে গেছে। বুধবার (৩ আগস্ট) সকালে মোরেলগঞ্জ উপজেলার সন্ন্যাসী বাজারের কাছে নোঙ্গর করার পরেই ট্রলারটি ডুবে যায়।

ট্রলারটির ব্যবস্থাপক সান্টু মাঝি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ট্রলারটি বুধবার ভোররাতে খুলনার বড়বাজার থেকে কাউখালীর উদ্দেশে ছেড়ে সকাল ৯টার দিকে সন্ন্যাসী বাজারের কাছে পৌঁছায়। ট্রলারে ফ্রিজ, ডিজেল, চাল, ডাল, চিনিসহ প্রায় কোটি টাকার মুদি মালামাল রয়েছে।

সন্ন্যাসী বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) অনুপ কুমার বলেন, “৬০ টন ধারণ ক্ষমতার স্টিলবডি এমভি বলেশ্বর ট্রলারটি একদিকে কাত হয়ে ধীরে ধীরে ডুবে যায়। কেউ হতাহত হয়নি। মামালামাল উদ্ধারের কাজ চলছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *