বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আটক

বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আটক

পাথেয় রিপোর্ট : বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক রাহাতকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাতে মোরেলগঞ্জ উপজেলার ফেরিঘাট এলাকা থেকে রাহাতকে আটক করা হয়।

আটক রাহাত বাংলাদেশ জামায়াত ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বেও রয়েছেন। তিনি বাগেরহাট সদর উপজেলার দেওয়ানবাটি এলাকার মোক্তার হোসেনের ছেলে। রাহাত একাধিক মামলার পলাতক আসামি।

বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, রাতে পলাতক আসামি মঞ্জুরুল হক রাহাতকে ডিবি পুলিশ মোড়েলগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে আটক করে। তাকে ডিবি অফিসে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলার দায়েরের প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *