বাড্ডায় বাবা-মেয়ে খুন

বাড্ডায় বাবা-মেয়ে খুন

নিজস্ব প্রতিবেদক  ●  রাজধানীতে বাবা ও মেয়ে খুন হয়েছেন।  বৃহস্পতিবার ভোরে বাড্ডার ময়নারবাগ কবরস্থান রোডের একটি বাড়ি থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতরা হলেন, জামিল (৩৮) ও মেয়ে নুসরাত (৯)। জামিল পেশায় পাইভেটকার চালক। এঘটনায় পুলিশ জামিলের স্ত্রী আজরিনাকে আটক করেছে।

বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানায়, তিনতলা বাড়ির তৃতীয় তলায় দুই রুমের একটি বাসায় জামিল সপরিবারে ভাড়া থাকতেন। ওই বাসার একটি কক্ষে সাবলেট দেওয়া রয়েছে। মধ্যরাতের যে কোন সময় এই খুনের ঘটনা ঘটতে পারে। বেডরুমের বিছানায় দুটি লাশই শোয়ানো অবস্থায় ছিল। জামিলের মাথায় গুরুতর জখমের চিহ্ন রয়েছে। ভারি কোন বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। তবে নুসরাতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্ত্রীর অসংলগ্ন কথাবার্তার কারণে তাকে আটক করা হয়েছে। তাদের বাড়ি গোপালগঞ্জের সদর থানার মধ্যবন গ্রামে। ঘটনার পর থেকে সাবলেটে থাকা ব্যক্তি পলাতক রয়েছেন।

গত বুধবার সন্ধ্যায় কাকরাইলের একটি ফ্লাটে শামসুন্নাহার করিম (৪৫) ও ছেলে শাওন করিমকে (১৮) গলা কেটে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *