বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ৮ ফেব্রুয়ারি

বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ৮ ফেব্রুয়ারি

পাথেয় টোয়েন্টিপোর ডটকম : আগামী ৮ ফেব্রুয়ারি শুক্রবার আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থা ইক্বরার আয়োজনে এবং পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় ১৯তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে। আয়োজক সংস্থা ইক্বরার সদস্য নুর মুহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, এবছর বাংলাদেশ, ইরান, তুরস্ক, ব্রুনাই, মালয়েশিয়া এবং মিসরের প্রখ্যাত ও বিশ্ববিখ্যাত ক্বারিরা উপস্থিত থাকবেন। সম্মেলনে আরো উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, শীর্ষস্থানীয় আলেমসহ বিশিষ্ট ব্যক্তিরা।

১৯৬৬ সাল থেকে শুরু হওয়া এই ঐতিহ্যবাহী সম্মেলনের মাধ্যমে বিশুদ্ধ কুরআন তিলাওয়াতের প্রচলন উপমহাদেশে শুরু হয়েছিল মাওলানা ক্বারি মুহাম্মাদ ইউসুফসহ তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ক্বারিদের হাত ধরে। মুহাম্মাদ ইউসুফ আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ইক্বরার প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের সাবেক প্রধান ক্বারি।

এ বছর সম্মেলন শুরু হবে সকাল ১০টায়। আসরের আগপর্যন্ত তিলাওয়াত করবেন ইক্বরার সদস্য দেশের শীর্ষস্থানীয় ক্বারিরা এবং মা’হাদুল ক্বিরাত বাংলাদেশের দেশি ও বিদেশি ছাত্র।

ইক্বরা কর্তৃপক্ষের সূত্র অনুযায়ী, রাজধানী ঢাকায় ৮ ফেব্রুয়ারি সম্মেলন শুরু হবে যা পরবর্তীতে দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হবে এবং ২৩ তারিখ শেষ হবে। ইক্বরার সভাপতি আহমাদ বিন ইউসুফ আল আযহারী বলেন, এই ঐতিহ্যবাহী সম্মেলনের মাধ্যমে বিশুদ্ধ কুরান তেলাওয়াতের রেওয়াজ চালু হয়। বাংলাদেশে এ সম্মেলনে শুরু করেন ইক্বরার ক্বারি মুহাম্মদ ইউসুফ। এ বছর সম্মেলনে মিসরের ইয়াসির মাহমুদ শারকাওঈ, ফিলিপাইনের নোমান পিমবায়াবায়া, তুরস্কের ইয়াশার চৌহাদার, ইরানের হামীদ শাকেরনেজাদ, দক্ষিণ আফ্রিকার আবদুর রহমান সাদিয়ান প্রমুখ আসবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *