বিএনপিই বিকারগ্রস্ত : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বিএনপিই বিকারগ্রস্ত : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সরকার নয়, বিএনপিই বিকারগ্রস্ত এবং দুষ্কৃতিকারীদের পক্ষে।’

বুধবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর মিন্টু রোডের বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘সরকার নয়, বিএনপিই বিকারগ্রস্ত হয়ে পড়েছে এবং এজন্য নানা উল্টাপাল্টা কথা বলছে। আপনারা দেখেছেন করোনার টিকা নিয়ে তারা কিভাবে বিভ্রান্তি ছড়িয়েছে, এখনো সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব অনলাইনে সংযুক্ত হয়ে সাংবাদিকদের বলেছেন, টিকা আসতে ছয় মাস লাগবে, অথচ আগামী মাসেই করোনার টিকা আসছে’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সরকার অত্যন্ত দক্ষতার সাথে মহামারী মোকাবিলা করছে এবং একইসাথে মানুষের জীবিকা রক্ষার জন্যও কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন: করোনা মোকাবেলা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ : কাদের

এসময় মন্ত্রী আরো বলেন, ‘বিএনপি সবসময় দুষ্কৃতিকারীদের পক্ষ নেয়। তাদের নিজেদের দলে আছে আগুনসন্ত্রাসী, যারা মানুষ ও মানুষের সহায়-সম্পত্তিতে আগুন দিয়েছে, তারা থাকার কারণেই বিএনপি দুষ্কৃতিকারী-সন্ত্রাসীদের পক্ষ নেয়।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *