রাশিয়া ও চীনের ভ্যাকসিন উৎপাদনের অনুমোদন

রাশিয়া ও চীনের ভ্যাকসিন উৎপাদনের অনুমোদন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশি ওষুধ কোম্পানির মাধ্যমে রাশিয়া ও চীনের ভ্যাকসিন উৎপাদনের উদ্যোগ নেয়া হয়েছে। ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ভ্যাকসিন উৎপাদনের এ প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়।

বুধবার (২৮ এপ্রিল) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘রাশিয়া ও চীনের ভ্যাকসিন উৎপাদন নিয়ে আলোচনা চলছে। তার মানে আবার এই নয় যে প্রথম উৎস (ভারতের সেরাম) বাতিল হয়ে গেছে। প্রথম উৎস থেকে ভ্যাকসিন আনার চেষ্টাও আমরা করে যাচ্ছি।’

আরও পড়ুন: করোনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার বলেন, ‘রাশিয়ার স্পুতনিক-ভি এবং চীনের টিকা দেশীয় প্রতিষ্ঠানে উৎপাদনের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। দেশীয় কয়েকটি প্রতিষ্ঠানের রাশিয়া ও চীনের ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা রয়েছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *