বিএনপি কি চায় নিজেরাই জানে না : কাদের

বিএনপি কি চায় নিজেরাই জানে না : কাদের

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ● বিএনপির নীতি-নির্ধারকরা বলছেন তারা শেখ হাসিনার অধীনে নির্বাচন করবে না, আবার একতরফা নির্বাচনও করতে দিবে না, বিএনপি আসলে কি চায় তারা নিজেরাই জানে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় বিআরটিএর মোবাইল কোর্ট পরিচালনা পরিদর্শন কালে একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলে তারা ফাঁকা মাঠে গোল দিতে দিবে না, আমরাও ফাঁকা মাঠে গোল দিতে চাই না। তারা অভিযোগ করে একদিকে নির্বাচনের কথা বলি আরেকদিকে মামলা দেই। আমরা বলি নির্বাচনের পরিবেশের সাথে মামলার কোন সম্পর্ক নেই।

আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কের ১০টি পয়েন্টে ৩ শতাধিক আনসার মোতায়েন করা হবে। আর ৫টি পয়েন্টে ১৫টি আইপি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানান সেতুমন্ত্রী। মহাসড়কের প্রবেশ পথগুলো দখলমুক্ত রাখার নির্দেশনাও দেন মন্ত্রী। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএর আদালত ৩-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুস সালাম। এ সময় ২৮টি মামলা ও ২২ হাজার ৩ শত টাকা জরিমানা আদায় করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *