বিদায়বেলায় সমর্থকদের আবেগঘন চিঠি দিয়ে গেলেন রোনালদো

বিদায়বেলায় সমর্থকদের আবেগঘন চিঠি দিয়ে গেলেন রোনালদো

ক্রীড়া ডেস্ক : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ১০৫ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে ঠিকানা গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। লস ব্লাঙ্কোসদের ইতিহাসের অংশ হয়ে যাওয়া রোনালদো নতুন মৌসুমে থেকে গায়ে জড়াবেন জুভেন্টাসের সাদা কালো জার্সি।

আনুষ্ঠানিকভাবে সদ্য সাবেক হয়ে যাওয়া রিয়াল মাদ্রিদকে সশরীরে বিদায় বলা সম্ভব হয়নি রোনালদোর। তবে বিদায়বেলায় আবেগঘন এক চিঠিতে সবার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। সমর্থকদের উদ্দেশ্যে লেখা রোনালদোর ওই খোলা চিঠি পাঠকদের জন্য ভাষান্তর করে তুলে ধরা হলো –

‘মাদ্রিদ শহর ও রিয়াল মাদ্রিদে কাটিয়ে যাওয়া এই বছরগুলো সম্ভবত আমার জীবনের সবচেয়ে আননদের সময়।

এই ক্লাব, ক্লাবের সমর্থক, এই শহরের প্রতি আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আমাকে তারা যেভাবে ভালোবেসেছে, আমার প্রতি যে আবেগ দেখিয়েছে তাতে সবাইকে কেবল ধন্যবাদই দিতে পারি।

যাই হোক, আমি বিশ্বাস করি জীবনের নতুন ধাপে পা রাখার সময় হয়েছে। এই কারণে ক্লাবকে বলেছিলাম আমাকে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য। আমি এর জন্য ক্ষমাপ্রার্থী। সবাইকে বলি, বিশেষ করে ক্লাবের সমর্থকদের, দয়া করে আমাকে বোঝার চেষ্টা করুন।

অসাধারণ ও তুলনাহীন নয়টা বছর। আমার কাছে রোমাঞ্চকর সময় ছিল এটা। যদিও আমার কাছে রিয়াল মাদ্রিদের অনেক প্রত্যাশা থাকায় সময়টা বেশ কঠিন ছিল। তবে এটা নিয়ে সব সময়ই সচেতন ছিলাম। এখানে ফুটবল খেলা যতটা উপভোগ করেছি, তা কখনোই ভুলব না।

এই নয় বছরে ড্রেসিংরুম ও মাঠে অসাধারণ সব সঙ্গী পেয়েছি। শুধু তাই নয়, দুর্দান্ত সব সমর্থকের যে আবেগ সেটাও সব সময় টের পেয়েছি। সবাই মিলে আমরা টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতেছি এবং পাঁচ বছরে চারটি শিরোপা জিতেছি। এ ছাড়াও, ব্যক্তিগতভাবে চারটি ব্যালন ডি’অর ও তিনটি গোল্ডেন বুট জিতেছি।

এসবই আমার ক্যারিয়ারে যোগ হয়েছে এই বিশাল ও অসাধারণ এক ক্লাবে খেলেছি বলেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *