বিনা টিকিটে ট্রেন ভ্রমণ; জরিমানা গুনেলন ৭৬৫ জন যাত্রী

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ; জরিমানা গুনেলন ৭৬৫ জন যাত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ভৈরব রেলস্টেশনে ৭৬৫ জন যাত্রীর কাছ থেকে এক লাখ ৫৫ হাজার ৬২৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন আন্তঃনগর ট্রেনের বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে এ জরিমানা আদায় করে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত ভৈরব রেলস্টেশনে বিভিন্ন ট্রেনে ‘ব্লক চেকিং’ অভিযান পরিচালিত হয়। অভিযানে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-নোয়াখালী, ঢাকা-কিশোরগঞ্জ রুটে চলাচলকারী ১২টি আন্তঃনগর ট্রেন ভৈরব রেলওয়ে স্টেশনে বিরতির সময় বিনা টিকিটের যাত্রীদের জরিমানা করা হয়।

ভৈরব রেলওয়ে স্টেশনের মাস্টার একেএম কামরুজ্জামান বলেন, বিনা টিকিটে রেল ভ্রমণ রেলওয়ে আইনে অপরাধ। ট্রেনে টিকিট ছাড়া কোনো যাত্রী যেন ভ্রমণ না করেন সেজন্য ‘ব্লক চেকিং’ অভিযান পরিচালিত হয়। রোববার ৭৬৫ জন যাত্রীকে এক লাখ ৫৫ হাজার ৬২৫ টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *