বিমানযাত্রীরা ইজতেমার যানজট এড়াতে যা করবেন

বিমানযাত্রীরা ইজতেমার যানজট এড়াতে যা করবেন

বিমানযাত্রীরা ইজতেমার যানজট এড়াতে যা করবেন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: যারা বিশ্ব ইজতেমায় বিমানবন্দর থেকে নেমে যানজট এড়াতে কিছু নিয়ম মানলে সুবিধা পেতে পারেন। বিশ্ব ইজতেমার কারণে বিমানবন্দরগামী উভয় সড়কে ট্রাফিক জ্যামে ভোগান্তি থেকে রেহাই পেতে বিমানবন্দরের উদ্দেশে বিমানযাত্রীদের পর্যাপ্ত সময় নিয়ে রওয়ানা হওয়ার পরামর্শ দিয়েছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের কারণে ঢাকা-বাইপাস ও ঢাকা-টাঙ্গাইল সড়কেরও যানজট দেখা দিয়েছে। এর ফলে বিপাকে পড়ছেন কর্মজীবী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা। বেশি বিপাকে পড়তে হচ্ছে বিমানযাত্রীদের। কারণ, বিমানবন্দরে তাদের নির্ধারিত সময়ে উপস্থিত হতে হয়।

প্রতি বছর বিশ্ব ইজতেমার সময় চান্দনা গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। বিকেল গড়াতে যানজট আরও তীব্র হয়। টঙ্গী ব্রিজের পর থেকে স্টেশন রোড, চেরাগআলী, গাজীপুরা, বোর্ড বাজার, ছয়দানা, বাসন সড়ক, ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তা মোড় পর্যন্ত বিভিন্ন স্থানে তীব্র যানজট লেগেই থাকে।

এ বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, গাজীপুরের টঙ্গীতে শুক্রবার (১০ জানুয়ারি) শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। আর দ্বিতীয় পর্ব শুরু হবে ১৭ জানুয়ারি, চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। এই সময়ে চেষ্টা স্বত্ত্বেও যান চলাচলে বাধা সৃষ্টি হয়, গতি কমে যায়, কখনো কখনো জ্যাম তৈরি করে।

তিনি আরও বলেন, এ ক্ষেত্রে বেশি বিপাকে পড়তে হয় বিমানবন্দরগামী যাত্রীদের, বিশেষ করে বিমানযাত্রীদের। সে জন্য তাদেরকে সময় হাতে নিয়ে রওয়ানা দেয়ার অনুরোধ করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *