বিমান ছিনতাইয়ের চেষ্টা, চট্টগ্রামে জরুরি অবতরণ

বিমান ছিনতাইয়ের চেষ্টা, চট্টগ্রামে জরুরি অবতরণ

পাথেয় রিপোর্ট : বিমান ছিনতাইয়ের চেষ্টি। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ। ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ দুর্বৃত্তরা ছিনতাইয়ের চেষ্টা করেছে বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি বেগতিক দেখে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ করা হয়েছে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। সূত্রের খবর, বিমানের ভেতরে দুর্বৃত্তরা ক্রুদের জিম্মি করে রেখেছে।

রবিবার বিকাল ৫টা ৩৫ মিনিটের দিকে বিমানটি জরুরি অবতরণের পর ঘিরে রেখেছে পুলিশসহ বিভিন্ন সংস্থা। যাত্রীদের নামিয়ে দেয়া হচ্ছে। বন্দরে বন্ধ রয়েছে সবধরনের ওঠানামা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি জরুরি অবতরণের পর যাত্রীরা দৌড়ে বেরিয়ে আসেন। খবর পেয়ে উৎসুক জনতা বিমানবন্দরের পাশে জড়ো হয়েছে।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মিরাজ গণমাধ্যমকে জানিয়েছেন, বিমানটি থেকে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে। তবে ঠিক কী ঘটনা ঘটেছে তা তিনি পরিষ্কার করে জানাতে পারেননি।

ঘটনাস্থল থেকে একাধিক সূত্র বলছে, বিমানের বিজি-১৪৭ নম্বর ফ্লাইটটি চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে দুবাই যাওয়ার কথা। কিন্তু উড্ডয়নের পরপরই এ ঘটনা ঘটে।

এরপরই দ্রুত ফ্লাইটের সব যাত্রীকে নামিয়ে দেয়া হয়। বিমানটি রানওয়েতে অবস্থান করছে এবং সেটি ঘিরে রেখেছে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিমানবন্দরের একাধিক সূত্র বলছে, যাত্রীদের নামিয়ে আনলেও দুইজন ক্রু প্লেনের ভেতরে রয়েছেন। ঘটনাস্থলে ছুটে গেছে ফায়ার সার্ভিসও।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, বিমানের ভেতরে অস্ত্রধারীরা রয়েছে।
বিমানবন্দরের এক কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ বিমানের জরুরি অবতরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *