বিরামহীন পথ চলছেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ

বিরামহীন পথ চলছেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ

বিরামহীন পথ চলছেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ

মাওলানা আমিনুল ইসলাম : আমার ভাবতে অবাক লাগে, যাকে কিছু লোক সব সময় গালমন্দ করে, যাকে বেকায়দায় ফেলার জন্য এক শ্রেণীর লোক পিছে লেগে থাকে সব সময়, তারপরেও তিনি অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছেন। বিরামহীনভাবে ছুটে চলেছেন মানুষের দ্বারে দ্বারে।
আসলেই তিনি বীর পুরুষ। মর্দে মুজাহিদ। সকল সমালোচনার মুখে ছাই মেরে সামনে অগ্রসর হচ্ছেন।

সত্যি একেই বলে আলেম। একেই বলে দ্বীনের দায়ী। একেই বলে মুজাহিদ। দুশমনেরা যতই প্রোপাগান্ডা ছড়াক। যতই মিথ্যা অপবাদে জর্জরিত করুক। তবুও হক- হক্কানিয়্যাত প্রতিষ্ঠায় তিনি প্রতিজ্ঞাবদ্ধ। বুক চিতিয়ে সামনে চলেই যাচ্ছেন তিনি। কোন বাঁধা মানছেন না।

আমি সাইয়্যেদ হুসাইন আহমদ মাদানী( রহঃ) এর কথা শুনেছি। তাঁকে নাকি সে সময়কার কিছু লোক কাফের ফতোয়া দিয়েছিল! কিন্তু মাদানী রহ. ছিলেন এক বে মেছাল ব্যক্তিত্ব। যার কোন তুলনা ছিল না সেই জমানায়। সব কিছুকে উপেক্ষা করে স্বীয় কাজেই মনোনিবেশ করতেন। শত ঝড়- ঝন্জার মধ্যেও মাদানী( রহঃ) এর মিশন অব্যাহত ছিল। কোন সমালোচনাকে পরোয়া করেন নি কোনদিন।

আজ একটু ভাল করে তাকিয়ে দেখুন! হযরত মাদানী রহ. এর চিন্তা- চেতনা কত পরিচ্ছন্ন ছিল। তাঁর দৃষ্টি ভঙ্গি ছিল সবচেয়ে শ্রেয়। যেটা আমরা এখন বুঝতে পারছি।

সাইয়্যেদ হুসাইন আহমদ মাদানী রহ. এর কোরবানী, মুজাহাদার ফসল কিন্তু আমরা আজো ভোগ করছি। দেশ ও জাতির কল্যাণে তাঁর অবদান চির স্মরনীয় হয়ে আছে।

মাদানী রহ. এর অবদান চতুর্দিকে। ইলমে হাদীস, ইলমে তাসাউফ, রাজনৈতিক দৃষ্টি ভঙ্গি, সকল বিষয়ে তাঁর অবদান। আজ তাঁর শাগরেদ গণ বিশ্বব্যাপি ছড়িয়ে রয়েছে। একনিষ্ঠ ভাবে খেদমত করে যাচ্ছে।

আমার কেমন যেন মনে হয়, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ সাহেব হুবহু যেন বর্তমান জামানার সেই মাদানী। যদিও হুসাইন আহমদ মাদানী রহ. ও ফরীদ উদ্দীন মাসঊদ দামাত বারাকাতুহুম এর মাঝে একটা শখছিয়্যাত বিদ্যমান। কেননা, হুসাইন আহমদ মাদানী রহ. এর ছাত্র হলেন, কাজি মু’তাসিম বিল্লাহ রহ. আর তাঁর শাগরেদ ফরীদ উদ্দীন মাসঊদ।

মাদানী রহ. এর হুবহু চিন্তা- চেতনার ধারক- বাহক হলেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। একদম সেই দৃষ্টি ভঙ্গি লালন করেন তিনি।

ঠিক সাইয়্যেদ হুসাইন আহমদ মাদানী রহ. যে ভাবে গালিগালাজ এর শিকার হয়ে ছিলেন, যে ভাবে ফতোয়া বর্ষণ করা হত তাঁর উপর, সেই কায়দায় বর্তমান যুগের মাদানীর প্রতিচ্ছবি আল্লামা মাসঊদকে বিভিন্ন ভাবে কোনঠাসা করা হয়। গালিগালাজ করা হয়।

এত বাঁধা- বিপত্তির পরেও ফরীদ উদ্দীন মাসঊদ সাহেব ঠিক মাদানী রহ. এর মত এগিয়েই যাচ্ছেন। মানুষের খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছেন। কোন সমালোচনাকে পাত্তা দিচ্ছেন না তিনি। অবিরাম গতিতে ছুটে চলেছেন দেশ থেকে দেশান্তরে।

সুলুকের লাইনে ফরীদ উদ্দীন মাসউদ সাহেব, হুসাইন আহমদ মাদানীর সাহেব জাদা, ফেদায়ে মিল্লাত সাইয়্যেদ আসআদ মাদানী রহ. এর সুযোগ্য খলিফা।
ইলমে তাসাউফের জগতে মাদানী রহ. ছিলেন মহা সম্রাট। তাঁর সাহেব জাদা আসআদ মাদানী রহ. এই ময়দানে সুনামের সাথে খেদমত করে গেছেন।

একেবারে বিশ্বব্যাপী মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াতেন আসআদ মাদানী। আল্লামা মাসউদ সাহেব ফেদায়ে মিল্লাত থেকে খেলাফত লাভের পর থেকে তিনিও প্রিয় শায়েখের মত মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। মানুষকে আত্মশুদ্ধির মেহনত করছেন তিনি। ইসলাহী আমলী প্রশিক্ষণ এর মাধ্যমে মানুষকে বক্র রাস্তা থেকে ফেরানোর চেষ্টা অব্যাহত রেখেছেন।

বর্তমানে সমাজের যে অবস্থা, জাতির এই ক্রান্তিকালে মানুষকে বিপদগামীতা থেকে ফেরায়ে সঠিক পথের রাস্তা দেখানোটা বড় কাজ। মানুষকে ইসলাহ করা, মানুষের আত্মার পরিশুদ্ধি ঘটানো জরুরী। আখলাক- চরিত্র সংশোধনে আনা বড় প্রয়োজন।

আল্লামা মাসঊদ সাহেব সেই কাজটি করে যাচ্ছেন। দেশব্যাপি ইসলাহী প্রোগ্রাম হচ্ছে তাঁর। সারা দেশের সব জায়গাতে, জেলা- উপজেলায় সফর করছেন তিনি। বিরামহীন ভাবে ছুটে চলেছেন মানুষের খেদমতে। আল্লাহ তায়ালা তাঁর এই খেদমত কবুল করুন। এবং তাঁকে সুস্থ রাখুন, নেক হায়াত দান করুন। আমিন।

লেখক : শিক্ষক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *