বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার

বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাপানের একটি সুপারকম্পিউটার’কে ৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হিসেবে ঘোষণা করা হয়েছে।

রিকেন গবেষণা ইনস্টিটিউট এবং বৈদ্যুতিক যন্ত্রপাতির বৃহৎ কোম্পানি ফুজিৎসু’র উন্নয়ন করা ফুগাকু দু’বছরে একবার প্রণীত গতির মূল্যায়ন তালিকায় প্রথম স্থান অধিকার করে।

সোমবার (২২ জুন) এই তালিকা একটি আন্তর্জাতিক সম্মেলনে বিশেষজ্ঞরা ঘোষণা করেন।

এই জাপানি যন্ত্রটি পশ্চিম জাপানের কোবে শহরের একটি স্থাপনায় স্থাপন করা হয়। ফুগাকু হিসাবের গতি সহ ৬টি বৃহৎ ক্যাটাগরির মধ্যে ৪টিতে অন্যান্য সুপারকম্পিউটার’কে পিছনে ফেলে শীর্ষে অবস্থান করে।

এটি ৪০০-রও বেশি পেটাফ্লপ বা ১০ লক্ষের চতুর্ঘাত সংখ্যক ফ্লোটিং-পয়েন্ট প্রতি সেকেন্ডে সাফল্যের সাথে গণনা করতে পারে। এই জাপানি সুপারকম্পিউটার’টি এর আগের তালিকায় শীর্ষে থাকা একটি মার্কিন সুপারকম্পিউটার’এর চেয়ে প্রায় ৩গুণ বেশি দ্রুততম।

ফুগাকু আরও ৩টি ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে যেগুলো শিল্প ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ্লিকেশন এবং বৃহৎ উপাত্ত বিশ্লেষণের জন্য গণনা পদ্ধতির দক্ষতা পরিমাপ করে থাকে।

রিকেন’এর কর্মকর্তারা বলেন, ফুগাকু প্রধান প্রধান ক্যাটাগরিতে বিশ্ব সেরা এবং এর রয়েছে সবচেয়ে আকর্ষণীয় দক্ষতা। তারা আশা করছেন, ফুগাকু এবং এর প্রযুক্তি এক বিস্তৃত পরিসরের সামাজিক সমস্যা সমাধানে সাহায্য করবে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *