বিশ্বে এক দিনের ব্যবধানে কমেছে সংক্রমণ-মৃত্যু

বিশ্বে এক দিনের ব্যবধানে কমেছে সংক্রমণ-মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যু কমেছে। শনিবার (৯ অক্টোবর) সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার (৮ অক্টোবর) বিশ্বজুড়ে করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৫৩২ জনের। আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪২ হাজার ৭৩১ জন। এছাড়াও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লাখ ৪৬ হাজার ৭৪০ জন।

২৪ ঘণ্টার ব্যবধানে বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে ২৬ হাজার ৩৪৩ জন এবং মৃতের সংখ্যা কমেছে ৩৫২ জন। একই সময়ে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা বেড়েছে ৫ হাজার ৪২ জন।

শুক্রবারও করোনায় নতুন আক্রান্ত ও মৃত্যুর হিসাবে বিশ্বে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। এই দিন দেশটিতে করোনাক্রান্ত হয়েছেন ১ লাখ ৬ হাজার ২৯৮ জন এবং এ রোগে মারা গেছেন ১ হাজার ৯৩৭ জন। করোনায় সংক্রমণ ও মৃত্যুর উচ্চহারে যুক্তরাষ্ট্রের পরেই আছে যুক্তরাজ্য, তুরস্ক, রাশিয়া, ভারত, এবং ব্রাজিল।

চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২০১৯ সালের ডিসেম্বরে এ ভাইরাস শনাক্তের পর গত বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *