বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল ৯ কোটি

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল ৯ কোটি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে নয় কোটি ৭৭ হাজার চারশ ৪৬ জন এবং মারা গেছে ১৯ লাখ ৩৪ হাজার আটশ ১৩ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে ছয় কোটি ৪৪ লাখ ৬৩ হাজার তিনশ ৫৯ জন। বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ৩৬ লাখ ৭৯ হাজার দু’শ ৭৪ জন।

করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মারা যাওয়ার হার তিন শতাংশ। বর্তমানে আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে শূন্য দশমিক পাঁচ শতাংশ এবং স্থিতিশীল অবস্থায় রয়েছে ৯৯.৫ শতাংশ রোগী।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্ক, ইতালি, স্পেন ও জার্মানি।

সূত্র: ওয়ার্ল্ডয়োমিটার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *