বুধবার জাতীয় বেফাকের পরামর্শসভা

বুধবার জাতীয় বেফাকের পরামর্শসভা

নিজস্ব প্রতিবেদক ● বুধবার সকাল দশটায় জাতীয় বেফাক তথা বেফাকুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের পরামর্শসভার আহ্বান করা হয়েছে। বেফাকের শূরাসদস্যরা এ সভায় উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বোর্ডের মহাসচিব মুফতি মুহাম্মদ আলী।রাজধানীর খিলগাঁও- চৌধুৃরীপাড়ার জামিআ ইকরা বাংলাদেশ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে।

জাতীয় বেফাক সূত্রে জানা গেছে, এবছরই বোর্ড-এর প্রথম পরীক্ষা শুরু হচ্ছে। তাই পরবর্তী করণীয় ঠিক করতেই পরামর্শসভার আহ্বান করা হয়েছে। বোর্ডের পরামর্শসভা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।

PATEO24/MR

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *