বুধবার থেকে জমাদিউস সানি শুরু

বুধবার থেকে জমাদিউস সানি শুরু

নিজস্ব প্রতিবেদক ● ১ মার্চ বুধবার থেকে পবিত্র জমাদিউস সানি মাস গণনা শুরু হবে। বাংলাদেশের আকাশে কোথাও সোমবার পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে পবিত্র জমাদিউল আউয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে।

সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হাফিজুর রহমান।

সভায় অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মোহাম্মদ ইসতিয়াক হোসেন, তথ্য মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব মো. আবুল কালাম আজাদ, মন্ত্রিপরিষদ বিভাগের উপ সচিব মো. শাফায়াত মাহবুব চৌধুরী, ঢাকা জেলার এডিসি মো. মজিবর রহমান, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ প্রফেসর সিরাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) মো. শাখাওয়াত হোসেন, প্রমুখ উপস্থিত ছিলেন।

patheo24/mr

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *