বৃষ্টি বাড়ার সম্ভাবনা

বৃষ্টি বাড়ার সম্ভাবনা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রায় সারাদেশে গত কয়েক দিন যাবৎ বৃষ্টি হচ্ছে। এদিকে আগামী তিন দিনের মধ্যে মৌসুমী বায়ু আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এতে করে বৃষ্টির প্রবণতা আরও বাড়েত পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৮ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের পুর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

রোববার (৮ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশের দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (৭ আগস্ট) সকাল ৬টা থেকে রোববার (৮ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বৃষ্টি অনেকটাই বেড়েছে। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কক্সবাজারে ১০১ মিলিমিটার। ঢাকায় বৃষ্টি হয়েছে ১১ মিলিমিটার।

এছাড়া চট্টগ্রামে ৭৬, সন্দ্বীপে ৬৮, মাইজদীকোর্টে ৬৭, ফেনীতে ৪৫, সিলেটে ৫০, বগুড়ায় ২৭, বদলগাছীতে ২৬, সৈয়দপুরে ২৭, তেঁতুলিয়ায় ২০, ডিমলায় ৪৫, চুয়াডাঙ্গায় ৬৯, বরিশালে ৪৫, পটুয়াখালীতে ৭৪, খেপুপাড়ায় ৭২, ভোলায় ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *