বেনিয়ামিন নেতানিয়াহুর ফেসবুক পেজ নিষিদ্ধ

বেনিয়ামিন নেতানিয়াহুর ফেসবুক পেজ নিষিদ্ধ

বেনিয়ামিন নেতানিয়াহুর ফেসবুক পেজ নিষিদ্ধ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বেনিয়ামিন নেতানিয়াহুর ফেসবুক পেজ নিষিদ্ধ হয়ে গেছে। সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তার ফেসবুকের অফিসিয়াল পেজে একটি পোস্ট দিয়েছেন। ওই পোস্টে তিনি ঘৃণা উদ্রেককারী মন্তব্য করেছেন। এই প্রেক্ষিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিসিয়াল পেজ নিষিদ্ধ করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

জানা গেছে, নেতানিয়াহু ওই পোষ্টে ভোটারদেরকে আরবদের গঠিত একটি সরকারের বিরোধিতা করার আহ্বান জানান। তার মতে, এই সরকার তাদের পুরুষ, নারী ও শিশুসহ সবাইকে ধ্বংস করতে চায়।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, নেতানিয়াহুর ওই পোস্টের ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমটির নীতি লঙ্ঘিত হয়েছে। তাই পেজটির অটোমেটিক চ্যাট ফাংশন ২৪ ঘণ্টার জন্য ডিজেবল করেছে ফেসবুক। তবে, এই পোস্টের বিষয়টি অস্বীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার এক কর্মী ভুল করে এটি লিখেছেন। আগামী ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের জন্য এখন প্রচারণা চালাচ্ছেন তিনি।

প্রসঙ্গত, ইসরায়েলে আগামী মঙ্গলবার নির্বাচন। এই নির্বাচনে জয়লাভ করলে অধিকৃত পশ্চিম তীরের অংশ জর্ডান উপত্যকা দখল করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

সূত্র : দ্য গার্ডিয়ান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *