পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গণপরিবহনে নির্ধারিত ভাড়ার প্রতিশ্রুতি ভঙ্গ করে অতিরিক্ত ভাড়া নিলে জনস্বার্থে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (৮ নভেম্বর) সকালে সরকারি বাসভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, গ্যাস, অকটেন ও পেট্রলচালিত যানবাহনের ক্ষেত্রে বর্ধিত ভাড়া প্রযোজ্য হবে না। ট্রাক-কাভার্ড ভ্যানের ধর্মঘটের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট খাতের নেতাদের সঙ্গে বসে সমাধানের উদ্যোগ নিচ্ছেন বলেও জানান সড়ক পরিবহনমন্ত্রী।
বিআরটিএ বলেছে, বাড়তি ভাড়া শুধু ডিজেলচালিত বাস-মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সংকুচিত প্রাকৃতিক গ্যাসচালিত (সিএনজি) বাস-মিনিবাস পুরোনো ভাড়াতেই চলবে।
এ দিকে বিএনপির নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশে কোনো ভয়ংকর পরিস্থিতি নেই। জনস্বার্থে সাম্প্রদায়িক অপশক্তি, দুর্নীতিবাজ ও অনিয়মকারীদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর।


