লঞ্চ ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, আজ থেকেই কার্যকর

লঞ্চ ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, আজ থেকেই কার্যকর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : লঞ্চ ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার (৮ নভেম্বর) দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯ এর বিধি ২৭ মোতাবেক সরকার নৌযানে যাত্রী পরিবহনের জন্য কিলোমিটার প্রতি সর্বোচ্চ ও সর্বনিম্ন যাত্রী ভাড়া পুনর্নির্ধারণের লক্ষ্যে গঠিত কমিটির সুপারিশের আলোকে বিআইডব্লিউটিএ’র প্রস্তাবের পরিপ্রেক্ষিতে যাত্রী ভাড়া পুনর্নির্ধারণ করল।

এতে জানানো হয়, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ৬০ পয়সা বাড়িয়ে ২ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে প্রথম ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ৬০ পয়সা বাড়িয়ে ২ টাকা করা হয়েছে বলেও এতে জানানো হয়।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। জনস্বার্থে পুনর্নির্ধারিত এ ভাড়া ৮ নভেম্বর (আজ) থেকে কার্যকর হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *