পাথেয় রিপোর্ট : হযরত ইবরাহীম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত আবেজমজম এক অলৌকিক আল্লাহর দান আখ্যায়িত করে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, বোকারা আল্লাহকে পরিচয় লাভ করতে পারে না। তার অলৌকিক নিদর্শনগুলোও হৃদয়ঙ্গম করতে পারে না। আবে জমজম আল্লাহর অপার কুদরতের এক নিদর্শন। বোকারা মনে করে- এর সঙ্গে সাগরের সম্পর্ক।
কাবাপ্রেম দিন দিন কেবলই বাড়তে থাকে উল্লেখ করে আল্লামা মাসঊদ বলেন, যতবার কাবার কাছে যাই, মসজিদে নববীর পাশে দাঁড়াই ততই কাবাপ্রেম বাড়তে থাকে, মসজিদে নববী প্রতি, রওযা মোবারকের প্রতি মুগ্ধতা বাড়তে থাকে।
জীবনে একবার হজ ফরজ হলেও মুমিন কাবাপ্রেম বাড়তেই থাকে দাবি করে তিনি বলেন, হজ শারীরিক-কায়িক পরিশ্রমের একটি আমল। এরপরও এ আমলের প্রতি মোমিনের আগ্রহ বাড়তেই থাকে।
৭ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার জুমার বয়ানে আল্লামা মাসঊদ এসব কথা বলেন।
সম্পাদনা : মাসউদুল কাদির

