পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ৬০৮ জন, তাদের নিয়ে এখন পর্যন্ত শনাক্ত হলেন সাত লাখ ৮৩ হাজার ৭৩৭ জন।
স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার (১৮ মে) শনাক্ত হয় এক হাজার ২৭২ জন এবং সোমবার (১৭ মে) শনাক্ত হয়েছিল ৬৯৮ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩৭ জন। এর আগে গতকাল মঙ্গলবার মারা যায় ৩০ জন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেলেন ১২ হাজার ২৪৮ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৯২৩ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন সাত লাখ ২৬ হাজার ১৩২ জন।
আজ মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঈদের ছুটি কাটিয়ে দেশবাসীর কর্মস্থলে ফেরার চাপবৃদ্ধির সাথে সাথে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৫২৮টি। এখন পর্যন্ত মোট ৫৭ লাখ ৫৫ হাজার ৪৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।


