বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ : ভাইয়ের পা ভাঙলো বখাটেরা

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ : ভাইয়ের পা ভাঙলো বখাটেরা

নিজস্ব প্রতিবেদক ● চাচাতো বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় আলী ইমাম রাকিব (২০) নামের যুবককে পিটিয়ে পা ভেঙে দিয়েছে বখাটেরা। শুক্রবার বেলা দেড়টার দিকে মিরপুর থানার শেওড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাকিবকে গুরুতর অবস্থায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতালে) ভর্তি করা হয়েছে। রাকিব উত্তরার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। আর তার চাচাতো বোন মেডিকেল শিক্ষার্থী।

রাকিবের মা শারমীন আফরোজ বলেন, তাদের বাসা পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণিতে। রাকিব বেড়াতে আসা চাচাতো বোনকে শেওড়াপাড়া থেকে বাসার নিয়ে আসছিল। শামীম সরণির মুখে আসামাত্র কয়েকজন বখাটে রাকিবের বোনকে অশালীন কথা বলে ও আপত্তিকর অঙ্গভঙ্গি করে। রাকিব এর প্রতিবাদ করে বোনকে নিয়ে বাসায় চলে যান। কিছুক্ষণ পর রাকিব নিচের দোকানে কোমলপানীয় আনতে গেলে বখাটেরা রড দিয়ে তাকে পেটানো শুরু করে। রাকিবের বা পা ভেঙে গেছে। তাঁকে রক্তাক্ত অবস্থায় পঙ্গু হাসপাতালে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *