পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ব্রাজিল থেকে পশু আমদানি করতে চায় বাংলাদেশ। কোরবানির ঈদকে সামনে রেখে পশু আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
রবিবার (৭ এপ্রিল) ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েইরার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।
আহসানুল ইসলাম টিটু বলেন, বাংলাদেশে স্বল্পমূল্যে মাংসজাত পণ্য রপ্তানি করতে আগ্রহী ব্রাজিল। তবে মাংসজাত পণ্য নয় বরং ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েইরাকে দেশটির থেকে পশু আমদানির প্রস্তাব দেওয়া হয়েছে।
মূলত কোরবানির ঈদকে সামনে রেখে ব্রাজিল থেকে এসব পশু আমদানি করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
রবিবার সকাল সাড়ে ১০টায় দুদিনের সফরে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েইরা ঢাকায় পৌঁছান।


