আজ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি

আজ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। আর এই বৃষ্টির সঙ্গে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত বহাল থাকা এক আবহাওয়া পূর্বাভাসে এ খবর জানানো হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল সোমবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বুধবার থেকে তাপমাত্রা বাড়তে পারে। মূলত পশ্চিমে লঘুচাপের কারণেই এই বৃষ্টি।

এ বিষয়ে আজ আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ বলেন, “ঢাকায় বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম এবং রংপুর বিভাগের কিছু অংশ বাদ দিয়ে দেশের প্রায় সর্বত্রই আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সোমবার ও মঙ্গলবারও কিছুটা বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা বেশ খানিকটা কমে আসবে।”

আবহাওয়া অধিদপ্তর যে পূর্বাভাস দিয়েছে, সে অনুযায়ী এ মাসে আরও কয়েকটি তাপপ্রবাহ হতে পারে। এছাড়া এ মাসে তীব্র কালবৈশাখীর আশঙ্কাও রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *