বড়দের হেকমতের খেলা— ৫ মে ২০১৩

বড়দের হেকমতের খেলা— ৫ মে ২০১৩

হানজালা ফিদার : ৫ মে ২০১৩ থেকে বাংলার মানুষের জন্য একটা বিশেষ দিন হিসেবে আলোচিত হয়ে আছে। হোক তা ইতিহাস কিংবা পরিহাস। হঠাৎ করেই পুরো দেশ দাবানলের মতো জেগেউঠা একসাথে ধেয়ে আসা রাজধানী ঢাকার দিকে এবং ধাপ করেই নিভে যাওয়া। তারপর থেকে এই দিনটি এলে টকশোর টেবিলে চা গরম হয়, জাতীয় দৈনিকে, টিভি খবরে পুরনো একটা ঘটনা কে রং পলিস করার সুযোগ পায়। কিছু সুবিধাবাদীরা রাজপথে ভেতরের ময়লা উগলে দেবার সুযোগ পায়। ফেসবুকেতে নেমে আসে শোকাবহ এবং বেরিয়ে আসে থলির বিড়াল। ভাগে কম বেশি পড়লে যা হয় আর কি। কিছু খুচড়ো প্রশ্ন আসে কোথায় ছিলো তখন ঐসকল নেতারা। এতো বড় ভুল সিদ্ধান্ত নেয়ার আগে একবারো কি ভাবেন নি? এদের পেছনে কারা ছিলো? কেউ বা গলাবাজি করে একটা মহলের সুবিধাকে বৈধ করার চেষ্টা চালায়।

তবে এসবি ২০১৮ এর পর্যন্ত, এখানে এসে কবি নিরব। এখানে ৩ নভেম্বর আসে জিহ্বায় কামড়ানো ও তৌবার অধ্যায়, যে অধ্যায়ে থাকে না ৫ মে’র গণ আন্দোলন, সেখানে কোন কালো রাত নেই, নেই সাদা কাফনে মোড়ানো গুম শত কিংবা তার অধিক লাশ। টাকার অংক, লাশের সংখ্যা, এবং দফা এক সাথে মিশে যেয়ে নতুন ভাবে জন্ম নেয় “বিজেপির দলিয় প্রতিক” হয়ে। এতোগুলো বছর পরে ৫ মে নিয়ে কিছু কমেন্ট ও জিজ্ঞাসা আপনাদের কাছে প্রকাশ করলাম।

১. Turon Turki— শাপলা শুকরিয়ায় পরিণত হয়েছে তাই সর্বত্র শান্তি বিরাজ করছে!

২. শেখ মুহামুদুল ইসলাম মিজু— পবিত্র রক্তে কলঙ্কের দাগ লাগিয়ে যারা নেতা হবার স্বপ্ন দেখেছিল, তারা আজ নেতা হবার নতুন স্বপ্নের পল্টিবাজ।

৩ Rakib Ahmed Suman— এইভাবে মানুষ মারলো কিন্তু কেউতো কারোর হয়ে অভিযোগ করতে দেখা যায়নি, যারা মারা গেছিলো তাদের আত্মীয় কিংবা মা-বাপ কেউ ছিলোনা নাকি…

৪. Mamun Gaji— ইসলামের নামে জামাত সিবির বি এন পি কতো খারাপ কাজ করবে এরা কিসের ইসলাম ধর্মের লোক জাদের কাজ শুধু মানুষের অশান্তি সৃষ্টি করা (পাচ মে তার একটা)। অনেকে ওখানে শহিদ হয়েছেন। আবার অনেকে এই শহিদের সাথে মোনাফেকি করেছেন। এটাই বাস্তব।

৫. Sahahjahan Vai— ‘ঐ কালো রাতের বিনিময়ে অনেকে কালো টাকার মালিক হয়েছে।

৬. Akm Asad Binarsad— নেতৃত্বের জন্য শিশুসুলভ আবেগী মানসিকতা সবসময় প্রতিবন্ধক।

৭. Md Mahammad— এইটা তো ভারতের কুখ্যাত রাজনৈতিক দল বিজেপির দলিয় প্রতিক।

৮. Hosain Jamshed— ইতিহাস ইতিহাসের জায়গায় ঠিকই থাকবে। যারা ইতিহাস ভুলে যাবে আমরা তাদের ভুলে যাবে।

৯. Alim Raj— এই যদি হয় হুজুরদের অবস্থা, তাহলে আমরা যারা মাদ্রাসায় পড়িনি তারা তো আলহামদুলিল্লাহ্ অনেক ভালো আছি…

১০- Mijan Vuiyan— অনেকেই ৫মে শহীদ হওয়া ভাইদের রক্তের সাথে বেইমানি করেছে .. বিশেষ করে ক্বাওমী কিছু আলেম ও তাদের অনুসারীরা বেইমানি করেছে ৫ মে শহীদ হওয়া ভাইদের সাথে। একদিন এই বাংলার জমিনে ৫ মে শহীদ হওয়া ভাইদের রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ।…

১১. Kamrul Ahsan— আমি আমার ছেলেদর গল্প শুনাব সেই সব শহিদদের যাদের রক্ত সেদিন ভয়ালরাত লাল হয়ে উঠেছিলো,সাথে শুনাব সেই আলেমদের গল্প যারা ৫ই মে অস্বীকার করে দিব্যি সুখে ঘুমাচ্ছে…

১২. সামীর আব্দুল্লাহ— শুকরানার পরে আর কিছু অবশিষ্ট থাকে না। অামি মনে করি, সমস্ত পাওনাদি শুকরানার মাধ্যমে গ্রহন করা হে গেছে।…

১৩. Hedyet Ullah— ১৫ ই আগষ্ট ঠিকই ঘটা করে পালন করবে। আর ভাই রক্তের বদলে রক্ত এই মাসআলা মওকুফ হয়ে গেছে অনেক আগেই। তাছাড়া রক্তের বদলে আমারা সার্টিফিকেট পেয়েছি। হয়ে গেল প্রতিদান তাহলে কেন স্বরণ করছেন। ৫ মে আমাদের প্রধান দাবি ছিল ফাঁসি, একটা নাস্তিকের ও ফাঁসি হইনি। উল্টো অনেক গুলো ছাত্র শাহাদাত বরণ করলো। অনেকে প্রচন্ড আহত হলো। বিনিময়ে কি পেলাম স্বীকৃতি এবং সকলের সামনে ৫ ই মে এর হত্যাকে অস্বিকার। সবই বড়দের হেকমতের খেলা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *