ভাঙনে প্রকম্পিত পদ্মার পাড়, কমেছে পানি

ভাঙনে প্রকম্পিত পদ্মার পাড়, কমেছে পানি

ভাঙনে প্রকম্পিত পদ্মার পাড়, কমেছে পানি

রাজবাড়ী প্রতিনিধি : এমন স্রোতের পদ্মা আর কখনো কেউ দেখেনি। এমন কথাই বলছেন পদ্মার পাড়ের সাধারণ বানবাসী মানুষেরা। ভাঙনের তোড়ে যখন প্রকম্পিত মানুষ তখন দু চোখ ভরে দেখছে পদ্মার স্রোতও। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ৮ সেন্টিমিটার কমে বর্তমানে বিপৎসীমার ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়াও রাজবাড়ী সদর উপজেলার মহেন্দ্রপুর ও পাংশার সেনগ্রাম পয়েন্টেও পদ্মার পানি কমেছে। তবে কমছে না স্রোতের তীব্রতা ও ভাঙন। হঠাৎ করে পদ্মায় পানি বৃদ্ধিতে শিক্ষা প্রতিষ্ঠান, নিম্নাঞ্চলের ফসলি জমিসহ হাজার হাজার মানুষ এখনো পানিবন্দি রয়েছে।

সোমবার সকাল ৯টার দিকে জেলা পানি উন্নয়ন বোর্ড ও দৌলতদিয়া ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে পদ্মায় তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। অল্প কয়েকটি ফেরি দিয়ে চলছে এ রুটে যানবাহন ও যাত্রী পারাপার। ফলে দৌলতদিয়া প্রান্তে যানবাহনের সিরিয়াল তৈরি হয়েছে। এতে যাত্রী ও চালকরা চরম দুর্ভোগে পড়ছেন।

অপরদিকে পদ্মার তীব্র স্রোতে পানিতে ঘূর্ণন তৈরি হওয়ায় গত এক সপ্তাহের বেশি সময়ের ভাঙনে দৌলতদিয়া ফেরি ঘাটসহ জেলা সদরের মিজানপুরের মহাদেবপুর, গোদার বাজার, গোয়ালন্দের দেবগ্রাম ও দৌলতদিয়া ইউনিয়নের সহস্রাধিক বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠা, স্থাপনা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দিশেহারা হয়ে পড়েছেন ভাঙনে ক্ষতিগ্রস্তরা। এখন ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে দৌলতদিয়ায়।

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মাহবুব হোসেন জানান, নদীর পানি আজ কিছুটা কমেছে। বর্তমানে ৯টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে এবং চারটি ঘাট সচল রয়েছে। নদী পারের জন্য দৌলতদিয়া প্রান্তে ১৫/২০টি বাস ও শতাধিক ট্রাক সিরিয়ালে রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *