ভারতের কাশ্মিরে এক বছরে নিহত ২৩২

ভারতের কাশ্মিরে এক বছরে নিহত ২৩২

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর হাতে চলতি বছর ২০১৮ সালে ২৩২ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। কাশ্মিরিদের ছোড়া পাথরে একই সময়ে নিরাপত্তা বাহিনীর বহু সদস্যও আহত হয়েছেন বলে গত শনিবার এনডিটিভির প্রতিবেদনে প্রকাশ।

ভারতীয় কর্মকর্তারা বলছেন, ২৫ জুন থেকে ১৪ সেপ্টেম্বর ২০১৮ সাল পর্যন্ত ৮০ দিনে ৫১ জন নিহত কাশ্মির নাগরিক হয়েছেন। আর ১৫ সেপ্টেম্বর থেকে ৫ ডিসেম্বরের মধ্যে নিহত হয়েছেন ৮৫ জন। কর্মকর্তাদের দাবি, বর্তমানে কাশ্মীর উপত্যকায় সক্রিয় বিচ্ছিন্নতাবাদীর সংখ্যা ২৪০ জনের মত, যাদের মধ্যে বহিরাগতও আছে। কাশ্মিরে সংঘাতে চলতি বছরের ২৫ জুন থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ আট জন নিহত এবং অন্তত ২১৬ জন আহত হয়েছেন। আর ১৫ সেপ্টেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ৮০ দিনে দুই জন নিহত ও ১৭০ জন আহত হয়েছেন।

আরেক কর্মকর্তা জানিয়েছেন, ১৯ জুন কাশ্মিরে গভর্নরের শাসন জারি হওয়ার পর থেকে কাশ্মির উপত্যকার নিরাপত্তা পরিস্থিতির ‘লক্ষ্যণীয় উন্নতি’ হয়েছে। কাশ্মিরের মেহবুবা মুফতির নেতৃত্বাধীন সরকারের ওপর থেকে বিজেপি সমর্থন প্রত্যাহার করে নিলে সেখানে গভর্নরের নিয়ন্ত্রণে কেন্দ্রের শাসন জারি হয়।

৮ ডিসেম্বর শনিবার ভারতের জম্মু-কাশ্মিরের শ্রীনগরে সেনা ও জঙ্গিদের সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছে। নিহতদের ৩ জনই জঙ্গি বলে জানানো হয়। ওই দিনই ভারতের জম্মু ও কাশ্মিরে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছে বলে জানা যায়। ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৩৪ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *