ভারতের হস্তক্ষেপে ৮১ রোহিঙ্গা শরণার্থী উদ্ধার

ভারতের হস্তক্ষেপে ৮১ রোহিঙ্গা শরণার্থী উদ্ধার

ভারতের হস্তক্ষেপে ৮১ রোহিঙ্গা শরণার্থী উদ্ধার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: এক সপ্তাহের বেশি সময় বঙ্গোপসাগরে ভাসমান থাকার পর আন্দামান উপকূল থেকে ৮১ রোহিঙ্গা শরণার্থীকে জীবিত উদ্ধার করেছে ভারতীয় কোস্ট গার্ড। তাদের মধ্যে নৌকা থেকে আট শরণার্থীর মরদেহও মিলেছে। খবর রয়টার্স’র। ওই নৌকার এক আরোহী নিখোঁজ রয়েছেন। তবে, উদ্ধার হওয়া শরণার্থীরা কোস্ট গার্ড হেফাজত থেকে কোনোভাবেই ভারতের মূল ভূ-খ-ে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব সংবাদ মাধ্যমকে ওই উদ্ধার অভিযানের ব্যাপারে জানিয়েছেন।

এর আগে, ফেব্রুয়ারির ১১ তারিখ বাংলাদেশের কক্সবাজার থেকে ৯০ রোহিঙ্গা শরণার্থী নিয়ে একটি নৌকা নিখোঁজ হওয়ার ব্যাপারে জানিয়েছিল জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনার (ইউএনএইচআর)। তার এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পর শরণার্থীদের উদ্ধার হওয়ার খবর পাওয়া গেলো।
কিন্তু, ভারত ১৯৫১ সালের রেফিউজি কাউন্সিলে স্বাক্ষরকারী রাষ্ট্র না হওয়ায় শরণার্থীদের আপাতত সমুদ্রসীমার ভেতরেই কোস্ট গার্ডের তত্ত্বাবধানে ত্রাণ এবং চিকিৎসাসেবা দিয়ে রাখা হচ্ছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *