ভারতে ধর্মগুরুর আশ্রম থেকে নিখোঁজ ১১ কিশোরীকে ধর্ষণের পর হত্যা

ভারতে ধর্মগুরুর আশ্রম থেকে নিখোঁজ ১১ কিশোরীকে ধর্ষণের পর হত্যা

পাথেয় রিপোর্ট : ভারতে স্বঘোষিত এক ধর্মগুরুর আশ্রম (হোম) থেকে ১১ কিশোরী নিখোঁজ হয়েছে। দেশের বিহারের মুজফফরপুরের হোম থেকে নিখোঁজ ওই কিশোরীদের ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এমনটাই আশঙ্কা করছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। গোয়েন্দা সংস্থাটি শুক্রবার (৩ মে) সুপ্রিম কোর্টে এ আশঙ্কার কথা জানিয়েছে।

সিবিআই-এর সন্দেহ, ওই আশ্রমের ম্যানেজার ব্রজেশ ঠাকুর এবং তার সহযোগীরা মিলে ওই ১১ কিশোরীকে ধর্ষণ এবং খুন করেছে। শুধু তাই নয়, হোমের বাকি মেয়েরাও যৌন নির্যাতনের শিকার হয়েছে।

সিবিআই জানায়, ওই মেয়েগুলিকে খুন করে যে স্থানে পুঁতে দেওয়া হয়েছে সেখান থেকে বেশ কিছু হাড়গোড়ও উদ্ধার করা হয়েছে। হোমের অন্য বাসিন্দারা এগুলো উদ্ধার করেছে। নিহত কিশোরীদের পরিচয় জানার চেষ্টা করছে সিবিআই। ওই ঘটনায় সমাজের উচ্চপদস্থ কয়েকজনও যুক্ত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

ব্রজেশ ঠাকুরসহ প্রভাবশালী কয়েকজনকে রক্ষা করার চেষ্টা করছে সিবিআই এমন অভিযোগ করেছেন সমাজকর্মী নিবেদিতা ঝা’র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *