ভারতে মাদরাসা শিক্ষার্থীদের পোশাক নিয়ে শিক্ষক-কমিটি দ্বন্দ্ব

ভারতে মাদরাসা শিক্ষার্থীদের পোশাক নিয়ে শিক্ষক-কমিটি দ্বন্দ্ব

পাথেয় রিপোর্ট : ভারতের মাদরাসায় শিক্ষার্থীরা কী ধরনের পোশাক পরবেন- এ নিয়ে উত্তর প্রদেশের রাজধানী লাখনৌতে জামিআ ইসলামিয়ার শিক্ষক ও কমিটির মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। মাদ্রাসা কমিটির সদস্যরা জানিয়েছেন, আমাদের মাদ্রাসার শিক্ষার্থীদের পোশাক হিসাবে জুব্বা-পায়জামাকে বাধ্যতামূলক করা যাবে না। এসব নিয়ে মাদ্রাসা শিক্ষক ও কমিটির মাঝে দ্বন্দ্ব দেখে দিয়েছে।

৩ জুলাই মঙ্গলবার ভারতের উত্তর প্রদেশের রাজধানী লাখনৌতে জামিআ ইসলামিয়ার নতুন ভবন নির্মাণ করার বিষয় নিয়ে মাদ্রাসার শিক্ষকদের সাথে মাদ্রাসা কমিটির একটি পরামর্শ সভায় এ ধরনের মন্তব্য করেন তারা।

৪ জুলাই ২০১৮ বুধবার ডেইলি সাফাহাতে প্রকাশিত খবরে এ তথ্য জানা যায়।

মাদ্রাসা কমিটির সদস্য মুহসিন রেজার সঙ্গে মাদ্রাসায় কেন জুব্বা-পায়জামা বাধ্যতামূলক করা যাবে না, এ বিষয়ে কথা বললে তিনি ডেইলি সাফাহাতকে জানান, জুব্বা-পায়জামা আমাদের ধর্মীয় পোশাক নয় যে জুব্বা-পায়জামাকে বাধ্যতামূলক করে দেয়া হবে।

প্রশ্ন : মাদ্রাসা শিক্ষাকদের সঙ্গে মাদ্রাসার পোশাকের বিষয় নিয়ে পরার্মশ সভায় ঝগড়া করার বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন?

মুহসিন রেজা : আমার মনে হয়েছে মাদ্রাসার শিক্ষকরা আমাদের সাথে তর্ক করার জন্যে এই পরামর্শ সভার আয়োজন করেছে। মাদ্রাসার বিষয়ে তারা আমাদের সকল উপকারকে অস্বীকার করেছে। যেহেতু আমরা মাদ্রাসা কমিটিতে আছি, আমরা মাদ্রাসার দেখাশুনা করছি সবসময়, তাই মাদ্রাসার যে কেন বিষয়ে কিছু কথা বলার অধিকার আমাদের আছে বলে আমি মনে করি।


অনুবাদ ও গ্রন্থনা : আদিল মাহমুদ
সূত্র : ডেইলি সাফাহাত
সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *