‘ভারতে মুসলমানদের উপর নির্যাতন বন্ধে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে’

‘ভারতে মুসলমানদের উপর নির্যাতন বন্ধে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে’

‘ভারতে মুসলমানদের উপর নির্যাতন বন্ধে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে’

ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল সফলের আহ্বান : ইসলামী আন্দোলন

পাথেয় রিপোর্ট : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ঘোষিত ৩০ তারিখের ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি পেশের কর্মসূচীর প্রস্তুতি ও বন্যা দুর্গতদের জন্য করণীয় বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের জরুরী সভা মুহতারাম যুগ্ম মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বুধবার (১৭ জুলাই) বিকেলে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় মজলিসে আমেলার এক জরুরী সভায় সভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন বলেন, ভারতে মুসলমানদের উপর নির্যাতন বন্ধে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, নগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাাইন জাফরী, আলহাজ্ব হারুন অর রশিদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, আলহাজ্ব আব্দুর রহমান, মাওলানা নেছার উদ্দিন, এডভোকেট লুৎফুর রহমান শেখ, এডভোকেট শওকত আলী হাওলাদার, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, এডভোকেট একেএম এরফান খান, মাওলানা খলিলুর রহমান প্রমুখ।

প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, মুসলমানদের এক হওয়া সময়ের অনিবার্য দাবি। মুসলমানদের মধ্যে ঐক্য থাকলে কুফুরী শক্তিগুলো এক মুহুর্তও টিকতে পারবে না। সৌদী আরবসহ অন্যান্য মুসলিম দেশগুলোর খামখেয়ালীর কারণে ইয়াহুদি ও হিন্দুত্ববাদী উগ্রশক্তিগুলো মুসলমানদের তিলে তিলে হত্যা করছে। তিনি বলেন, ভারতবর্ষ মুসলমানদের দেশ। মুসলমানরা এ ভারতবর্ষ ৭০০ বছর শাসন করেছে। কাজেই মুসলমানদের নিশ্চিহ্ন করতে চাইলে ভারতই নিশ্চিহ্ন হয়ে যাবে। ভারতে মুসলমানদের বিভিন্ন অযুহাতে হত্যা করছে, মা-বোনদের ধর্ষণ করছে, বাড়ী-ঘর জালিয়ে দিচ্ছে কিন্তু বাংলাদেশের সরকার নিন্দা প্রস্তাবও পাশ করতে পারেনি। তিনি ভারতের অন্যায় আচরণের বিরুদ্ধে সরকারকে কূটনৈতিক চাপ প্রয়োগ করতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা করতে হবে।

সভাপতির বক্তব্যে এটিএম হেমায়েত উদ্দিন বলেন, ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপরে হত্যা নির্যাতন ও হয়রানির প্রতিবাদে ঈমানদার জনতাকে রাজপথে নেমে আসতে হবে। তিনি বন্যা দুর্গত মানুষের পাশে দাড়াতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *