‘ভারতে শরিয়াহ আদালত স্থাপনে জোড়দার কাজ করতে হবে’

‘ভারতে শরিয়াহ আদালত স্থাপনে জোড়দার কাজ করতে হবে’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতে ইসলামি শরিয়াহ আদালত স্থাপনে জোড়দার কাজ করতে হবে বলে জানিয়েছেন দারুল উলূম দেওবন্দের সদরুল মুদাররিসিন ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যিদ আরশাদ মাদানী।

তিনি বলেন, আজ মুসলিম সম্প্রদায়কে অবনমিত করার পায়তারা করছে একটি দল ও গোষ্ঠী। আজ ইসলামি সমাজের উন্নতির জন্য একটি আন্দোলনের প্রয়োজন রয়েছে। ভিন্ন চোখে ভিন্ন আকারে কাজ শুরু করতে হবে। ভারতে শরিয়াহ আদালত স্থাপনে জোড়দার কাজ করতে হবে।

ইমারাতে শারইয়্যাহ হিন্দের পঞ্চম আমিরুল হিন্দ নির্বাচিত হওয়ার পর ভারতীয় গণমাধ্যমে বিবৃতি দিয়ে এসব কথা বলেন মাওলানা সাইয়্যিদ আরশাদ মাদানী।

উল্লেখ্য, শনিবার (৩ জুলাই) নয়াদিল্লির জমিয়তে উলামায়ে হিন্দের কেন্দ্রীয় অফিসে দারুল উলূম দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসিম নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে ভারতের শীর্ষ আলেমদের উপস্থিতিতে মাওলানা সাইয়্যিদ আরশাদ মাদানীকে ইমারাতে শারইয়্যাহ হিন্দের পঞ্চম আমিরুল হিন্দ নির্বাচিত করা হয়। নায়েবে আমির নির্বাচিত করা হয় জামিআ কাসিমুল উলুম শাহী মুরাদাবাদের মুফতী ও উচ্চতর হাদীস বিভাগের সিনিয়র শিক্ষক, আওলাদে রাসূল মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানীর খলিফা, মুফতী সাইয়্যিদ মুহাম্মদ সালমান মানসুরপুরী।

ইমারাতে শারইয়্যাহ হিন্দের পঞ্চম আমিরুল হিন্দ নির্বাচিনের নাম ঘোষণা করা সময় ওলানা সাইয়্যিদ আরশাদ মাদানীর ভূয়সী প্রশংসা করেছেন শাইখুল ইসলাম মাওলানা সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী (রহ.) এর দৌহিত্র, জানেশীনে ফিদায়ে মিল্লাত, বর্তমান বিশ্বের অন্যতম অধ্যাত্মিক রাহবার, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী।

তিনি বলেন, বর্তমানে ভারতে মুসলমানদের শত্রু-মিত্র উভয়ের কাছে সম্মানিত ও মর্যাদাবান ব্যক্তি হলেন মাওলানা সাইয়্যিদ আরশাদ মাদানী। তিনি উলামায়ে কেরামের কাছে যেমন সম্মানিত, সাধারণ মানুষের কাছেও তেমন জনপ্রিয় ও মর্যাদাবান।

সূত্র: আসরেহাজির ডটকম

আরও পড়ুন: ‘শত্রু-মিত্র উভয়ের কাছে সম্মানিত ও মর্যাদাবান মাওলানা আরশাদ মাদানী’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *