ভালোভাবে নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান মাহমুদ মাদানী ও আজমলের

ভালোভাবে নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান মাহমুদ মাদানী ও আজমলের

পাথেয় ডেস্ক (নয়াদিল্লী. ২৮ আগস্ট) : আসামে এনআরসিসংক্রান্ত মামলার শুনানি হয়েছে মঙ্গলবার ২৮ আগস্ট। আদালতে সিনিয়র বিচারকদের বেঞ্চে এ মামলার শুনানি হয়। শুনানিতে আদালত এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ নির্দেশনা জারী করেন।

উল্লেখ্য, এ শুনানিতে এনআরসি ড্রাফটে জায়গা না পাওয়া চল্লিশ লাখ মানুষের নিবন্ধনের ব্যাপারেই মূল নির্দেশনা ছিলো। তবে শুনানিতে এ বিষয়টিও উঠে এসেছে যে এনআরসি ড্রাফটে এমন বহু লোকের নামও নিবন্ধিত হয়েছে যারা ‘প্রকৃত ভারতীয়’ নয়। এ বিষয়টি সামনে নিয়েই আদালত দ্বিতীয়বারের মতো ড্রাফটে নিবন্ধিত দশ ভাগ লোকের ব্যাপারে তদন্তের নির্দেশ জারী করেছে। তদন্তে যদি এই দশভাগ লোকের ব্যাপারে এ তথ্য বেরিয়ে আসে যে ‘তারা প্রকৃত ভারতীয় নয়’ তাহলে আদালত পরবর্তীতে আবার নতুন কোনও সিদ্ধান্তের প্রতি দৃষ্টি দিবে। বাকী ৪০ লাখ মানুষের নিবন্ধন ও আদমশুমারিতে অন্তর্ভুক্তির ব্যাপারে কোর্ট বসবে আগামী ৫ সেপ্টেম্বর ২০১৮।

এনআরসি মামলায় আদালতের এই সিদ্ধান্তে জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি মাওলানা সাইয়্যেদ মাহমুদ মাদানী এবং জমিয়তে উলামা সোবা’ আসামের চেয়ারম্যান মাওলানা বদরুদ্দীন আজমল বলেন, আদালতের এ সিদ্ধান্তে আমাদের কোনও আপত্তি নেই। জমিয়তের ভাষ্য সবসময়ই এমন ছিলো যে ‘ অভারতীয় কেউই যেন কোনও অবৈধ পন্থায় ভারতে থাকতে না পারে’। তবে এর সঙ্গে এ বিষয়টিও স্পষ্ট থাকা চাই যে ‘ যারা প্রকৃত ভারতীয় তাদের থেকে একজনের নামও যেন কোনওভাবেই আদমশুমারি থেকে বেরিয়ে না যায়’। প্রয়োজনে আদালত এ বিষয়ে আরো সতর্ক হবে। আদালতে পেশ করা নথিপত্রে যদি কোনরকম সন্দেহ মনে হয়,তবে আদালত দ্বিতীয়বার যেন এটিকে ভালোভাবে যাচাই করে।


গ্রন্থনা : কাউসার মাহমুদ
সূত্র : ডেইলি হামারা সামাজ, ডেইলি সাহাফাত, দিল্লী
সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *