ভ্যাকসিন না আসলে টাকা ফেরত : অর্থমন্ত্রী

ভ্যাকসিন না আসলে টাকা ফেরত : অর্থমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের সেরাম ইনস্টিটিউট ভ্যাকসিন দিতে না পারলে বাংলাদেশ টাকা ফেরত পাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি জানিয়েছেন, ‘সেরাম ইনস্টিটিউট থেকে ভ্যাকসিন আসবে কিনা সেটা তো আমরা জানি না। আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলছি। আমরা যখন চূড়ান্তভাবে জানতে পারবো যে ভ্যাকসিন আসবে না, তখন চূড়ান্তভাবে এটি নিয়ে কথা বলতে পারবো।’

বুধবার (৫ মে) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আরও পড়ুন: বিএনপি সহিংসতার উস্কানি দিচ্ছে

অর্থমন্ত্রী জানান, ‘ভ্যাকসিন না এলে অবশ্যই টাকা ফেরত পাবো। এভাবে কোনও দেশ কোনও দেশের টাকা মেরে দেয় নাকি? আমরা লিগ্যাল ডকুমেন্টের মাধ্যমে চুক্তি করেছি। এটা তো গোপন কোনও কাজ নয়। কাগজপত্রে লেখালেখি হয়েছে, ডকুমেন্টেশন হয়েছে। সুতরাং কন্ট্রাক্টচুয়্যাল ডিভিশন তাদেরও আছে আমাদেরও আছে। আমরা চেষ্টা করছি ভ্যাকসিন আনার জন্য। আমরা অন্যান্য সোর্সেও চেষ্টা করছি ভ্যাকসিনের জন্য।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *