মজলুম হয়ে থাকাও নবীজীর সুন্নত : মওদুদ মাদানী

মজলুম হয়ে থাকাও নবীজীর সুন্নত : মওদুদ মাদানী

মজলুম হয়ে থাকাও নবীজীর সুন্নত : মওদুদ মাদানী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হযরাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে বড় মজলুম ছিলেন বলে মন্তব্য করেছেন মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.)-এর ছাহেবজাদা, ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের কেন্দ্রীয় সদস্য, মাওলানা সাইয়্যিদ মওদুদ মাদানী।

তিনি বলেন, মাজলুমদের সাথে সবসময় আল্লাহ তাআলা থাকেন। আমাদের নবীজী (সা.) ও মাজলুম ছিলেন। মাজলুম হওয়ার নবীজী (সা.)-এর সুন্নাত। আর মাজলুম ব্যক্তিকে আল্লাহ তাআলাও পছন্দ করেন। ইসলাম মজলুমের জন্য, জালিমের জন্য নয়। ইসলামের প্রথম যুগে জোহর ও আসরে আস্তে কেরাত পড়েছে মজলুম অবস্থার কারণে। অথচ ভালো অবস্থায় আসার পরও আস্তে কেরাত পড়া রহিত হয়নি।

তিনি বলেন, এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য বানিয়েছন। বিশেষ করে এই উম্মতের উপর আল্লাহর অনুগ্রহরাজি ও নেয়ামত অসংখ্য, তা হিসাবের অতীত। তা এত বিপুল, যা পরিসংখ্যান করা সম্ভব নয়। আমাদের উপর আল্লাহর বিশেষ একটি নেয়ামত হলো ‘ঈমানের নেয়ামত’। তিনি আমাদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন, মোমিন বানিয়েছ্ন।

ঈমানের নেয়ামতে বৈশিষ্ট্য উল্লেখ করে মাওলানা সাইয়্যিদ মওদুদ মাদানী বলেন, কেউ ইচ্ছে করলেই ঈমানের নিয়ামত পাবে না, হেদায়াত পাবে না। আল্লাহ যাকে ইচ্ছে তাঁকে হেদায়াত দিয়ে থাকেন। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে, যারা পবিত্র কুরআন ও হাদীস নিয়ে রিসার্চ করছে, তবুও হেদায়াত পাচ্ছে না, ঈমানের নেয়ামত পাচ্ছে না। অথচ আমরা কোন কষ্ট ছাড়া অতিসহজেই ঈমানের নেয়ামত পেয়ে গেছি। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে কিশোরগঞ্জের তাড়াইলের বেলংকা জামিয়াতুল ইসলাহ ময়দানে আয়োজিত ইসলাহী ইজতেমায় মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর ছাহেবজাদা এসব কথা বলেন।

নবীজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ও আদর্শের অনুসরণেই জীবন পরিচালনা করা আমাদের জন্য আবশ্যক উল্লেখ করে মাওলানা সাইয়্যিদ মওদুদ মাদানী বলেন, বিশ্ববাসীর জন্য আদর্শ, অনুসরণীয়, অনুকরণীয় হলেন মুহাম্মদ সা.। তাঁর আদর্শের অনুসরণে মানুষের কল্যাণ নিহিত। পার্থিব জীবন সুখময়ভাবে পরিচালনা করা এবং পরকালীন যাবতীয় ক্ষতি অনিষ্ট থেকে বাঁচতে হলে তাঁর সুন্নাতের অনুসরণে করতে হবে।

মাওলানা সাইয়্যিদ মওদুদ মাদানী বলেন, মানুষের কল্যাণকামীতাই ইবাদতের অন্তর্ভুক্ত। মানুষের কল্যাণে সবসময় কাজ করার আহ্বান জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *