মদিনায় দরুদ পড়ায় মায়ের সামনেই শিশুকে গলা কেটে হত্যা

মদিনায় দরুদ পড়ায় মায়ের সামনেই শিশুকে গলা কেটে হত্যা

পাথেয় রিপোর্ট : সৌদি আরবের পবিত্র মদিনায় মহানবী হজরত মুহম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারতে গিয়ে নির্মমভাবে নিহত হয়েছে শিয়া সম্প্রদায়ের ছয় বছরের শিশু জাকারিয়া জাবের। তার মায়ের মুখে দরুদ শরিফ শোনার পর গাড়ির কাচ ভেঙে তা দিয়ে মায়ের সামনেই শিশুটিকে নির্মমভাবে হত্যা করেছে এক ট্যাক্সিচালক।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হচ্ছে, মাজহাবগত বিদ্বেষের কারণেই এ পরিণতি হয়েছে শিশুটির। এরই মধ্যে শিশুটির জানাজা সম্পন্ন হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, বৃহস্পতিবার রাতে শিশুটিকে নিয়ে তার মা একটি ট্যাক্সিতে করে মদিনায় হজরত মুহম্মদ (সা.)-এর রওজা মোবারকের দিকে যাচ্ছিলেন।

ট্যাক্সিতে উঠে তিনি দরুদ শরিফ পাঠ করতেই ট্যাক্সিচালক তাকে জিজ্ঞেস করেন- তিনি শিয়া সম্প্রদায়ের কিনা? উত্তরে ওই নারী বলেন- জি।

এ সময় ট্যাক্সি থামিয়ে চালক নিচে নেমে আসেন। এর পর ট্যাক্সির ভেতর থেকে শিশুকে নামিয়ে ট্যাক্সির কাচ ভেঙে তা দিয়ে মায়ের সামনেই শিশুটিকে গলা কেটে হত্যা করেন। মা এই দৃশ্য দেখে সেখানেই জ্ঞান হারান।

মদিনায় এমন হত্যাকাণ্ডে সবাই বলছেন, কতটা উগ্র ও হিংস্র হলে নিষ্পাপ শিশুকে এত নির্মমভাবে হত্যা করতে পারে একজন মানুষ।

বিশেষজ্ঞরা বলছেন, যে ব্যক্তি একজন নিষ্পাপ শিশুকে হত্যা করতে পেরেছে, সে নির্দ্বিধায় গোটা মুসলিম সমাজ- এমনকি গোটা পৃথিবীকেও ধ্বংস করে দিতে পারবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *