মন্ত্রিপরিষদে রদবদল এনে সৌদি বাদশাহ সালমানের ডিক্রি জারি

মন্ত্রিপরিষদে রদবদল এনে সৌদি বাদশাহ সালমানের ডিক্রি জারি

আন্তর্তজাতিক ডেস্ক ● অভ্যন্তরিন নীতিমালা পুনর্গঠনের ঘোষণা দিলেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। গত শনিবার রাতে মন্ত্রিসভার বৈঠকে সালমান কতিপয় নীতিমালা পুনর্গঠনের ঘোষণা দেন। বাদশাহর ঘোষিত নীতিমালার মধ্যে অন্যতম ছিল, ইয়েমেনে যে সৈন্যরা সামনে থেকে যুদ্ধ করছে তাদের দুই মাসের বেতন প্রদান করা। সব শিক্ষার্থীদের পরীক্ষা রমজান মাসের আগেই শেষ করা। এছাড়া বিভিন্ন পদ থেকে মন্ত্রিদেরও বদল করা হয়েছে নতুন জারি করা নীতিমালা অনুযায়ী। যুবরাজ খালিদ বিন সালমানকে সৌদির রাষ্ট্রদূত হিসেবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত করা হয়েছে। জ্বালানিবিষয়ক মন্ত্রী পদে যুবরাজ আব্দুল আজিজ বিন সালমানকে নিয়োগ করা হয়েছে। যুবরাজ আব্দুল্লাহ বিন মাসুদের পরিবর্তে ক্রীড়া মন্ত্রণালয়ে মোহাম্মদ আব্দেল মালেককে নিয়োগ করা হয়েছে।

সামরিক বাহিনীর সেনাপতি পদে যুবরাজ ফাহাদ বিন তুর্কিকে নিয়োগ দেওয়া হয়। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে মেজর জেনারেল আহমেদ আসিরি ছিলেন তাকে গোয়েন্দা বিভাগে স্থানান্তরিত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *