পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মসজিদে ছবি তোলায় বিতর্কের মুখে পড়েছেন ইরাকি নারী মডেল জিহান হাশেম। ইরাকের নেদা আল-ইসলাম জামে মসজিদে মডেলিং করে তোলা ছবি সামাজিক নেটওয়ার্কে পোষ্ট করার পর সেদেশের প্রশাসন তীব্র নিন্দা জানায়।
জিহান হাশেম কয়েক দিন আগে সেদেশের নেদা আল-ইসলাম জামে মসজিদে উপস্থিত হয়ে সেখানে কিছু ছবি তোলে। পরবর্তীতে ছবিগুলো সামাজিক নেটওয়ার্কে পোষ্ট করে। এ মসজিদে তোলা ছবিগুলো পোষ্ট করার পর ইরাকের সুন্নি এন্ডোমেন্ট অফিস তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলে, সামাজিক নেটওয়ার্কে এ মডেলিংয়ের ছবি প্রকাশের পর সুন্নি এন্ডোমেন্ট অফিসের প্রধান আব্দুল লতিফ আল-হামীম এ বিষয়টি তদন্ত করতে বাগদাদের ‘আর-রাসাফা’ আঞ্চলিক এন্ডোমেন্টের প্রধান ‘সৈয়দ তাহা আব্দুল মারযুক’-এর নেতৃত্বে আহলে সুন্নতের আলেমদের নিয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
এ বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, নারী মডেলিং জিহান হাশেম মসজিদে নামাজের সময়ের বাহিরে এবং অফিসিয়াল অনুমতি না নিয়ে মসজিদে প্রবেশ করেছে এবং এটি আইনের পরিপন্থী।
জানা যায়, শীঘ্রই জিহান হাশেমের বিরুদ্ধে মামলা করা হবে সুন্নি এন্ডোমেন্ট। মসজিদ ইবাদতের স্থান এবং এ পবিত্র স্থান ফটোগ্রাফি ও গ্ল্যামারের জন্য নয়। মসজিদের অপমাণ করেছেন তিনি।


