মহানবীর জীবনী পড়ে মুসলিম হলেন বৃদ্ধা

মহানবীর জীবনী পড়ে মুসলিম হলেন বৃদ্ধা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মহানবী হযরত মুহাম্মদ সা. এর জীবনী পড়ে প্রচণ্ড মুগ্ধ হন বুলগেরিয়ার স্পাস্কা ইভানোভা (৮০ )। সিদ্ধান্ত নেন মুসলিম হবেন। এরপর তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে এডিরন শহরের দারুল ইফতায় এসে ইসলাম গ্রহণ করেন এ নারী। ইসলাম গ্রহণের পর নিজের নাম রেখেছেন ফাতেমা।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

জানা যায়, ইসলাম বিষয়ে দীর্ঘদিন পড়াশোনার পর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন স্পাস্কা ইভানোভা। এর আগে মহানবী (সা.)-এর জীবনী পড়ে তিনি খুবই প্রভাবিত হন।

এক বিবৃতিতে ফাতেমা জানান, দীর্ঘদিন যাবত তিনি ইসলাম ধর্ম বিষয়ক বিভিন্ন গবেষণা পড়েছেন। এ সময় তিনি ইসলামের নবী মুহাম্মাদ (সা.)-এর জীবনী গভীর মনোযোগ দিয়ে পড়েন। যা তার অন্তরে গভীরভাবে রেখাপাত করে।

বুলগেরিয়ান নারীর ইসলাম গ্রহণ উপলক্ষে দারুল ইফতা বিভাগে এক অনুষ্ঠানের আয়োজন করেন এডিরন শহরের মুফতি আলা উদ্দিন বুজকুরাত ও তার সহকারি জয়নব কায়া। অনুষ্ঠানে স্পাস্কা ইভানোভাকে (ফাতেমা) পবিত্র কোরআন উপহার দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *